আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর বিষয়ে যা জানালেন আদালত

১৯ মে ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:৫৬ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে চেম্বার আদালতের দেওয়া জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার (১৯ মে) সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২২ এপ্রিল জুলাই-আগস্ট আন্দোলনের সময় আইনজীবীদের মারধরসহ হত্যাচেষ্টার মামলায় বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই ৬১ জনের জামিন মঞ্জুর করেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে যা বললেন ফারুকী

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন আসামিরা। পরে ভিন্নমতের আইনজীবীদের এলোপাতাড়ি মারধর করেন। একইসঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও মালামাল লুটে নেন। 

এ ছাড়া আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আওয়ামী ঘরানার ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬