অনুমোদন ছাড়া রেললাইনের পাশে বসবে না পশুর হাট

১৬ মে ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
পশুর হাট

পশুর হাট © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের পূর্বানুমোদন ব্যতীত রেললাইন সংলগ্ন এলাকা বা রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ মে) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইন সংলগ্ন এলাকায় অনেক সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে অস্থায়ীভাবে পশুর হাট বসানো হয়। এতে সাধারণ জনগণ এবং রেল চলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। রেললাইনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঈদযাত্রার রেলের শিডিউল বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন: ঢাকা উত্তরের প্রশাসক এজাজ নিষিদ্ধ হিযবুতের সদস্য, দাবি জুলকারনাইনের

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, একান্ত প্রয়োজন হলে রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট বসানোর ক্ষেত্রে চারটি শর্ত অবশ্যই মানতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে— হাট বসানোর আগে রেলওয়ের অনুমতি নিতে হবে; ইজারাদারকে রেললাইনের কাছাকাছি নির্ধারিত দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে মজবুতভাবে ঘেরাবেষ্টনী (ফেন্সিং) তৈরি করতে হবে; এই ঘেরাবেষ্টনী এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়; এছাড়া ট্রেন চলাচল ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

 

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950