উপদেষ্টা মাহফুজকে তিন সপ্তাহ হাসপাতালে থাকার পরামর্শ দিলেন ডা. পিনাকী

১৫ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৯:৩৮ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ব্লগার, রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি বলেন, মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত কিন্তু আঘাত লেগেছে খুব সেনসেটিভ জায়গায়। সজোরে এমন জায়গায় আঘাত লেগেছে, যেই জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যেকোনো ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। 

তিনি আরও বলেন, এ আঘাতে তাৎক্ষণিক ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা খুব ঝুঁকিপূর্ণ। এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার সাজেশন দেবো। নিউরোলজি ইন্সটিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারো নিন্দা জানাই।

এর আগে গতকাল বুধবার (১৪ মে) রাতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক শিক্ষার্থী।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬