দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

১৪ মে ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
ঝড়

ঝড় © সংগৃহীত

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৪ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৩ মে) সন্ধা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬