আওয়ামী লীগ নেতার নেতৃত্বে গুলি করে সমন্বয়কের বাবাকে হত্যা

১৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মর্গ

মর্গ © সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে আওয়ামী নেতার নেতৃত্বে করা গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছাত্র প্রতিনিধি সাইদুল হুদার পিতা বলে জানা যায়। শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

নিহতের পরিবার জানায়, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদা

নিহতের স্ত্রী বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন। এসময় গুলিতে গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ডাক্তার জানান আমার স্বামী মৃত।’

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা বলেন, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

এ ঘটনার জেরে মধ্যরাতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাধারণ ছাত্ররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬