আওয়ামী লীগ নেতার নেতৃত্বে গুলি করে সমন্বয়কের বাবাকে হত্যা

১৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মর্গ

মর্গ © সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে আওয়ামী নেতার নেতৃত্বে করা গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছাত্র প্রতিনিধি সাইদুল হুদার পিতা বলে জানা যায়। শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

নিহতের পরিবার জানায়, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদা

নিহতের স্ত্রী বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন। এসময় গুলিতে গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ডাক্তার জানান আমার স্বামী মৃত।’

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা বলেন, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

এ ঘটনার জেরে মধ্যরাতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাধারণ ছাত্ররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

গণভোটকে ‘উপহাস’, জাতীয় সংসদের সংবিধান  সংশোধন কমিটির সভা বর…
  • ০৩ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপি
  • ০৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে ৩০০ হোটেল-রিসোর্ট, একটিরও নেই ফায়ার সার্ভিসের…
  • ০৩ নভেম্বর ২০২৬
টেকনাফে সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলে নিহত
  • ০৩ নভেম্বর ২০২৬
৩ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর লক্ষ্মীপুরেও হচ্ছে পূর্ণ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950