শাহবাগ ব্লকেডের ডাক ৩০ কলেজের শিক্ষার্থীদের, সড়কেই করবেন ইফতার

১০ মার্চ ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
রাজধানীর ২৬ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছেন

রাজধানীর ২৬ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছেন © সংগৃহীত

দেশজুড়ে আশংকাজনকহারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। সড়কেই ইফতার করবেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘কন্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করবেন। দেশজুড়ে আশংকাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে পালিত হবে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি।

ইতোমধ্যে তারা এ কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন। এ নিয়ে পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে। তারাসহ সারা দেশের ধর্ষকদের শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকতে হবে; কোথাও ধর্ষনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার ভেতর গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট, ভিকটিম এবং স্বাক্ষী প্রমানের ভিত্তিতেপরবর্তী ৭২ ঘণ্টার ভেতর প্রকাশ্যে ধর্ষকের ফাসি নিশ্চিত করতে হবে। 

এ ছাড়া কোনো ধর্ষণের বিচার সালিশি করে করা যাবে না, এর বিচার নিশ্চিত করবে শুধুই রাষ্ট্র এবং এখনও পর্যন্ত চলমান সব বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাবদিহি করবে।

এসব দাবির স্নারকলিপি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাবেন শিক্ষার্থীরা। দাবি না মানা অবধি ব্লকেড চলবে এবং সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: ছাত্রদল-শিবির-এনসিপির আয়ের উৎস কী, পাল্টাপাল্টি অভিযোগ কেন

যে ৩০ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে-

১. ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
৩. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
৪. ঢাকা সিটি কলেজ।
৫. ধানমন্ডি আইডিয়াল কলেজ।
৭. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
৮. নটরডেম কলেজ।
৯. ঢাকা কলেজ।
১০. সরকারি বিজ্ঞান কলেজ।
১১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
১২. লালবাগ মডেল কলেজ।
১৩. উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ
১৪. জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ।
১৫. আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
১৬. ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
১৭. শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
১৮. ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
১৯. সবুজবাগ সরকারি কলেজ।
২০. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
২১. হামদর্দ কলেজ।
২২. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
২৩. নৌবাহিনী কলেজ।
২৪. সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ।
২৫. বিএফ শাহীন ঢাকা।
২৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
২৭. উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
২৮. আদমজী ক্যান্টমেন্ট কলেজ।
২৯. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। 
৩০. হামদর্দ কলেজ।

 

রাষ্ট্রপতির ৩ অপরাধের কারণে ওয়াক আউট: ডা. শফিকুর রহমান
  • ১২ মার্চ ২০২৬
‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে স্থানীয়দে…
  • ১২ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে নিয়ে হাসনাতের তিন শব্দের স্ট্যাটাস
  • ১২ মার্চ ২০২৬
বিক্ষোভ, প্ল্যাকার্ড দেখিয়ে সংসদ অধিবেশন ত্যাগ বিরোধী দলের
  • ১২ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে স্ত্রীর মরদেহ, আটক স্বামী
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদে হট্টগোল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081