পরীক্ষা বন্ধ করতে স্কুলে বোমা আছে বলে মেইল পাঠাল ছাত্র

২০ জুলাই ২০২২, ০৯:১৯ PM
বোমা খুঁজতে স্কুলে পুলিশের অভিযান

বোমা খুঁজতে স্কুলে পুলিশের অভিযান © সংগৃহীত

২১ জুলাই স্কুলের পরীক্ষা। অকৃতকার্য হওয়ার ভয়ে সেই পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা করলেন দশম শ্রেণির এক ছাত্র। বাবার ল্যাপটপ থেকে স্কুলে পাঠাল হুমকি মেইল! শুধু তাই-ই নয়, সেই ইমেলটি ওই পড়ুয়া পাঠিয়েছিল ‘হুচ্ছা বেঙ্কট’ নামে এক অভিনেতার নামে। কিন্তু শেষরক্ষা হল না। তদন্তে নেমে ওই পড়ুয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ভারতের বেঙ্গালুরে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের একটি নামী স্কুলে পড়ে ওই ছাত্র। ২১ জুলাই তার পরীক্ষা রয়েছে। কিন্তু পরীক্ষা যাতে ভেস্তে যায় সে জন্য স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করে সে। তার পরই বাবার ল্যাপটপ থেকে ‘হুচ্ছা ভেঙ্কট’-এর নামে একটি নতুন ইমেল অ্যাকাউন্ট তৈরি করে। তার পরই সেই অ্যাকউন্ট থেকে মেইল করে, ‘স্কুলে বোমা রয়েছে।’

এমন একটি হুমকি ইমেল পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানান। পুলিশ, বোম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে এসে স্কুল এবং আশপাশ জায়গায় তন্নতন্ন করে বোমার খোঁজ চালায়। স্কুল থেকে পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়। কিন্তু স্কুলের ভিতরে বা বাইরে কোথাও বোমার হদিস মেলেনি।

তদন্তে নেমে পুলিশের সাইবার সেল প্রথমে ওই মেইর কোথায় থেকে এসেছে সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করে। সেই সূত্র ধরে দশম শ্রেণির সেই ছাত্রের খোঁজ পায় তারা। এর পরই ওই ছাত্রকে আটক করে পুলিশ।

ট্যাগ: ভারত
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950