আজ নির্বাচন, কে হচ্ছেন ভারতের নতুন প্রেসিডেন্ট?

১৮ জুলাই ২০২২, ০১:০০ PM
যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মু

যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মু © টিডিসি ফটো

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ সোমবার (১৮ জুলাই)। সারা দেশের সংসদ সদস্য ও বিধায়কদের কলেজিয়ামের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বৃহস্পতিবার (২১ জুলাই) নির্বাচনের ভোটগণনা হবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সংবাদমাধ্যম বলছে, দ্রৌপদী মুর্মু ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জয়লাভের মাধ্যমে ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে চলেছেন।

আরও পড়ুন: রুটিন করে লোডশেডিং শুরু হচ্ছে কাল থেকে

অন্যদিকে বিরোধী দলগুলোর মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় প্রতিদিনই নির্বাচনের প্রচারে নিজের প্রচারণা চালিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জানিয়েছে, যশবন্ত সিনহা যেন বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

সোমবারের এই নির্বাচনে ভারতের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিচ্ছেন। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যশবন্ত সিনহা প্রায় প্রতিদিনই নিজের কথা বলার ব্যাপারে সরব থাকলেও মুর্মু প্রকাশ্যে মুখ খোলেননি।

অবশ্য যশবন্ত যা-ই বলুন, বিজেপি মনে করছে, দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মুর্মু ভারতের প্রথম আদিবাসী নারী হিসেবে পঞ্চদশ প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হবে।

ট্যাগ: ভারত
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950