অফিসে ৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক, মিলবে টাকাও

০৬ মে ২০২২, ০২:৩৪ PM
৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক

৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক © সংগৃহীত

করোনার প্রভাব শেষে আবারও অফিস, স্কুল, শপিংমল, সিনেমাহল সব কিছুই পুরোদমে চালু হচ্ছে। 

দীর্ঘদিনের 'ওয়ার্ক ফ্রম হোম' কাটিয়ে অনেকেই অফিস শুরু করেছেন। দুই বছর বাসায় কাজ করার কারণে অনেক কিছুই বদলে গিয়েছে। ক্লান্তিও বেড়েছে। বেড়েছে ঘুমের অভ্যাস। তাই অফিসের ফাঁকে কিছুটা সময় ঘুমানো গেলে মন্দ হয় না। তাই বলে চাইলেই কি এমন সুযোগ পাওয়া যাবে? 

সাধারণত অফিসে কাজ করার জন্য বেতন প্রদান করা হয়। ঘুমের জন্য নয়। তবে অফিসে ঘুমের জন্য সময় দেওয়া হচ্ছে, এমনকি বেতনও দেওয়া হবে। এমনটাই জানিয়েছে ব্যাঙ্গালুরুর এক বেসরকারি কোম্পানি। খবর টাইমস নাও। 

সংবাদ মাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এ অফিসে সব কর্মীদের জন্য আধঘণ্টার ঘুম বাধ্যতামূলক করা হয়েছে। এ ব্যাপারে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। আধ ঘণ্টা ঘুম অফিসেই ঘুমাতে হবে। এজন্য কর্মীরা টাকাও পাবেন।

ভারতের আরেক সংবাদ মাধ্যম ইকোনমিকস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, 'ওয়েকফিট'-এর কো-ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে তার অফিসে এ নোটিশ জারি করেছেন। তিনি ওই ই-মেইলে লিখেছেন, আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সকলের অল্প রেস্ট দরকার। সেই কথা চিন্তা করেই আফটারনুন ন্যাপ চালু করার বিষয়ে অনেকদিন কথা ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই সবাইকে কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে-কাজ ভালো হবে।

এদিকে ওয়েকফিটে বালিশ, মেট্রেস জাতীয় সামগ্রীই পাওয়া যায়। ভালো ঘুমের কথা মাথায় রেখে সবকিছু তৈরি হয়। 

ওয়াকফিটের নিজেদের অফিসেই এ নিয়ম চালু করায় প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আমিও ঠিক এটাই চাইছিলাম। ওয়েকফিট আমার কথা জেনে গেছে। কেউ বলেছেন, এমনটা সব অফিসেই করা উচিত।

ট্যাগ: #মি টু
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950