নামাজের পরপরই আল আকসায় ইসরাইলি বাহিনীর হামলা, আহত শতাধিক

১৫ এপ্রিল ২০২২, ০৩:০৮ PM
মসজিদে ইসরাইলি বাহিনীর হামলা

মসজিদে ইসরাইলি বাহিনীর হামলা © সংগৃহীত

ফিলিস্তিন অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই এই হামলা চালানো হয়। হামলায় অন্তত শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে জড়ো হন হাজার হাজার মুসল্লি। কিন্তু নামাজ শেষ হতে না হতেই অভিযান শুরু হয়। অভিযান চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। কয়েক ঘণ্টা ধরে মসজিদের আঙিনায় ও নামাজের স্থানে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

বেশ কয়েকটি দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের আঙিনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। পরে ছাদে উঠে মসজিদের উপাসকদের ওপরেও গুলি চালায়। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য আসা চিকিৎসকদের সেখানে যেতে বাধাও দেয় তারা।

আরও পড়ুন- একজন এসে মুখের রক্ত মুছে দিলো, শাটলে ভয়ংকর অভিজ্ঞতা চবি ছাত্রীর

ফিলিস্তিনের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে চিকিৎসক, সাংবাদিক, মসজিদের স্বেচ্ছাসেবক এবং নারীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। এ ছাড়া এক শিশুকেও আটক করা হয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত ১০০ জনকে মসজিদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ইসরাইলিরা হামলা চালিয়ে যাওয়ায় আরও লোককে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পূর্ব জেরুজালেমের আল-মাকাসেদ হাসপাতাল জানিয়েছে, আল-আকসায় আহত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950