ভারত-পাকিস্তানের চেয়েও বেশি সুখী বাংলাদেশ: রিপোর্ট

২০ মার্চ ২০২২, ০৭:১৬ AM
জাতিসংঘ ২০২২ সালের জন্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে

জাতিসংঘ ২০২২ সালের জন্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে © ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৪ নম্বরে। ১৪৬টি দেশ নিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। গত বছর ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের ছিল ১০১ নম্বরে। এবারের তালিকায় ভারত ১৩৬ এবং পাকিস্তান রয়েছে ১২১ নম্বরে।

এদিকে পঞ্চমবারের মতো সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। আর আফগানিস্তান সবচেয়ে কম সুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। এ তালিকায় যুক্তরাজ্য ১৫, যুক্তরাষ্ট্র ১৬তম এবং ফ্রান্সের অবস্থান ২০। জাতিসংঘ ২০২২ সালের জন্য এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে।

আরো পড়ুন: সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে যা বলছে জাতিসংঘ

তালিকায় শীর্ষ ১০ সুখী দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। সার্বিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া তালিকায় বেশি উন্নতি করেছে। বেশি পিছিয়েছে লেবানন ও ভেনেজুয়েলা।

লেবানন কম সুখে দ্বিতীয় স্থানে। আর আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর মানবিক সংকট গভীর হয়েছে। এ তালিকা করতে মানুষের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর শূন্য থেকে ১০ সূচকে নম্বর দিয়ে পরিমাপ করা হয়।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬