কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণ

০৬ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ PM
স্কুলছাত্রী অপহরণ

স্কুলছাত্রী অপহরণ © প্রতীকী

কক্সবাজারের টেকনাফে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। সোমবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে অপহৃত ছাত্রীর মা টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভিকটিমের মা বলেন, রোববার সকালে তার কোচিংয়ে যাওয়ার পথে সদর ইউপির ৭নং ওয়ার্ডের বাসিন্দা রখিম বলির ছেলে মো. তজিল অপহরণ করে গোদারবিল পশ্চিমপাড়ার একটি দোকানে আটকে রাখে। সেখান থেকে তার মেয়ে মোবাইলে মেসেজের মাধ্যমে বার্তা পাঠিয়ে জানায় তাকে তজিল নামে এক যুবক আটকে রেখেছে।

এর পর মেয়েকে উদ্ধার করতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেন তিনি।

অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। কিন্তু ভিকটিম ছাত্রীকে অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয় টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬