পুলিশ কনস্টেবলের প্রেমের টানে নোয়াখালীতে লাতিন আমেরিকান তরুণী

০৭ জুলাই ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
আরমান হোসেন ও আনা কেলি কারাঞ্জা সাওসিডো

আরমান হোসেন ও আনা কেলি কারাঞ্জা সাওসিডো © সংগৃহীত

প্রেমের টানে এবার নোয়াখালীতে এসে ঘর বাঁধলেন লাতিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। তিনি ভালোবেসে বিয়ে করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে আরমান হোসেনকে। বর্তমানে আরমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছে।

২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক। ছয় বছরের ভালোবাসা এবার সম্পন্ন হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। গত ২ জুলাই বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডো। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করতে ছুটে যান আরমান হোসেন।

ওই দিনই দুজনে বিয়ে করেন। কিছু দিন ঢাকা অবস্থানের পর ৬ জুলাই (বৃহস্পতিবার) চাটখিলে আসেন। বর্তমানে তারা চাটখিল এলাকার বাড়িতেই বসবাস করছেন। সেখানে নববধূকে দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও।

আরমান হোসেন জানান, মোবাইলে পরিচয় এবং এতেই বন্ধুত্ব। ছয় বছর আমাদের মোবাইলেই কথা হয়েছে। তাকে কখনও সরাসরি দেখার সুযোগ হয়নি। আমরা দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী বাংলাদেশ এলে বিয়ে করি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

সাওসিডো বলেন, আমি নিজ ইচ্ছায় আমাদের ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতেই আরমানের কাছে ছুটে এসেছি। আমরা যেন সুখী হতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950