দুপুর গড়িয়েও নেই সূর্যের আলো, ফ্লাডলাইটে চলছে খেলা

২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ PM
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও গত কয়েকদিন ধরেই বয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। সাধারণত শীতের মধ্যেও দুপুরের দিকে সিলেটে সূর্যের দেখা মিলতো।কিন্তু আজ (২৯ ডিসেম্বর) একদমই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দুপুর পার হয়ে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা নেই, পুরো সময়জুড়েই কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা আবহাওয়া।

এমন আবহাওয়ার মধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। সূর্যের আলো না থাকায় দিনের ম্যাচ হলেও ফ্লাডলাইট জ্বালিয়েই শুরু করতে হয় খেলা।

এদিকে দর্শকদের উপস্থিতিতেও তীব্র শীতের প্রভাব স্পষ্টভাবে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যালারিতে হাজার খানেক দর্শকও দেখা যায়নি, অনেকটাই ফাঁকা স্ট্যান্ডগুলো।

এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। বৈরী আবহাওয়ার কারণে মাঠে খেলোয়াড়দের মধ্যেও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।

একনজরে দুই দলের একাদশ:

চট্টগ্রাম রয়্যালস: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

রংপুর রাইডার্স: ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9