বেকারদের স্বাবলম্বী করতে নয়া উদ্যোগ মমতার

২৫ মার্চ ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

বেকারদের স্বাবলম্বি করতে তরুন-তরুণীদের ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার ঘোষনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৪ মার্চ) বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠকে এই নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস।

মুখ্যমন্ত্রী জানান, বেকার যুবক-যুবতীদের ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে যার ১৫% গ্যারান্টার থাকবে রাজ্য সরকার নিজে। বাকি ৮৫% গ্যারান্টার হিসাবে থাকবে ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট।

তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার বার্তা দিয়েছে। বেকার যুবক-যুবতীরা যাতে শুধুমাত্র চাকরির ভরসায় না থাকেন সে বিষয়েও উপদেশ তিয়েছেন তিনি।

সাধারণত ব্যবসা করার ক্ষেত্রে মধ্যবিত্তের অন্তরায় হচ্ছে পুঁজি। ব্যাংকে গিয়ে একজন অভিজ্ঞতাহীন যুবকের পক্ষে ঋণ নেওয়াটাও অনেক কঠিন হয়ে দাড়ায়। তাই এই সমস্যার সমাধানে নতুন এ প্রকল্প চালু করা হয়েছে।

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে মীনা সুইটস, আবেদন অনলাইনে।

এপিবি ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে বেকারদের সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রক্রিয়ায় ব্যাংক থেকে লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তার মধ্যে রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। 

এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্প তুমুল সাফল্য পেয়েছে বলে দাবি রাজ্যের সরকারি আধিকারিকদের। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে পারেন।

ট্যাগ: ভারত
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950