শেষ মিনিটের রোমাঞ্চে পদকের স্বপ্নে বাংলাদেশ

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জাপানের নাগোয়ায় শুভসূচনা হয়েছিল বাংলাদেশের। এই জয়ে পদকের স্বপ্ন বুনেছিল লাল-সবুজেরা। এবার চায়নিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্ট ব্যবধানে হারিয়ে পদকের স্বপ্ন আরও মজবুত করল বাংলাদেশ।

অত্যন্ত হাড্ডাহাড্ডি এক লড়াইই উপহার দেয় চাইনিজ তাইপে-বাংলাদেশ। যেখানে কখনো চাইনিজ তাইপে আবার কখনো বাংলাদেশ লিড নিয়েছিল। তবে একেবারের শেষ মুহূর্তে এসে স্বস্তির পয়েন্ট পায় বাংলাদেশ। আর রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠেন লাল-সবুজের প্রতিনিধিরা।

মূলত টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে বেশ এগিয়ে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অপেক্ষাকৃত দুর্বল জাপানকে হারালেই গ্রুপে দ্বিতীয়স্থান নিশ্চিত হবে লাল-সবুজ শিবিরের। 

পুরুষ কাবাডিতে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপেও রয়েছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। আর কাবাডিতে ৪ সেমিফাইনালিস্টই পদক পায়। 

চাইনিজ তাইপের কাছে হেরে গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। সেই স্মৃতি থেকেই আজ শুরু থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। ম্যাচের একপর্যায়ে ৭ পয়েন্টের লিডও নিয়েছিল তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের কয়েকটি ভুলের সুযোগ নিয়ে পয়েন্ট আদায় করে নেয় চাইনিজ তাইপে। যদিও ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশের প্রত্যাশিত চাপ ধরে রাখা সম্ভব হয়নি। বরং উল্টো চাপে পড়ে যায় তারা। একপর্যায়ে ৩৬-৩৫ পয়েন্টে লিড নেয় চাইনিজ তাইপে। ম্যাচ শেষ হওয়ার প্রায় চার মিনিট আগে আবারও লিড ফিরে পায় বাংলাদেশ, স্কোর দাঁড়ায় ৪০-৩৯।

এরপর শেষ তিন মিনিটে চলে টানটান স্নায়ুযুদ্ধ। প্রতিটি পয়েন্টেই ছিল ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সুযোগ। শেষ পর্যন্ত সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ।

বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬