আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬

১৭ মে ২০২৬, ০২:০৫ AM
জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬

জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ © টিডিসি ফটো

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় অ্যাথলেটিক্স আসর ‘৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ১৯ মে পর্যন্ত। এবারের আসরে দেশের ৪৫টি সংস্থার ৪১০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন, যার মধ্যে ৩১২ জন পুরুষ ও ৯৮ জন নারী।

প্রতিযোগিতার উদ্বোধন আজ বিকাল ৩টায় করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি আব্দুন নাসের খান।

এবারের প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টি ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতার সময় নির্ভুলভাবে নির্ধারণের জন্য ব্যবহার করা হবে আধুনিক ‘ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন’।

আজ ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ম্যারাথন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় স্টেডিয়ামের মাঠে ঘাস লাগানোর কাজ চলমান থাকায় থ্রো ইভেন্টগুলো বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হবে।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টের পুরুষ ও নারী বিভাগ আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এবারের আসর থেকে দেশের নতুন দ্রুততম মানব ও মানবীর সন্ধান মিলবে।

প্রতিযোগিতা শেষে ফলাফলের ভিত্তিতে প্রতিভাবান অ্যাথলেটদের বাছাই করে আসন্ন সাফ গেমসের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি ইভেন্টের বিজয়ীদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ২ হাজার টাকা। এছাড়া নতুন জাতীয় রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য ২০ হাজার টাকা বিশেষ পুরস্কার রাখা হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬