টেকনাফ থেকে তেতুলিয়া

১৮ দিনে ১ হাজার কিলোমিটার দৌড়ে ও সাঁতরে চার তরুণের রেকর্ড

১৬ মে ২০২৬, ০৬:১৩ PM , আপডেট: ১৬ মে ২০২৬, ০৬:১৫ PM
১৮ দিনে ১ হাজার কিলোমিটার দৌড়ে ও সাঁতরে চার তরুণের রেকর্ড

১৮ দিনে ১ হাজার কিলোমিটার দৌড়ে ও সাঁতরে চার তরুণের রেকর্ড © টিডিসি ফটো

তীব্র গরম, ঝড়-বৃষ্টি আর দীর্ঘ ক্লান্তিকর পথ পেরিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দৌড়ে নতুন ইতিহাস গড়েছেন ৪ তরুণ। ‘ডুওটির রান ফর বাংলাদেশ’ শিরোনামের এই ব্যতিক্রমী অভিযানে তারা অতিক্রম করেছেন ১ হাজার কিলোমিটারেরও বেশি পথ।

গত ২১ এপ্রিল ভোর ৪টায় টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এ যাত্রা শেষ হয় গতকাল (শুক্রবার) বিকেল ৫টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে। টানা ১৮ দিনের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি রক্ষা, নারী শিক্ষা এবং শিশুস্বাস্থ্য বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা।

অভিযানটির নেতৃত্ব দেন নোয়াখালীর আসিফুল হক (পাভেল-২২)। তার সঙ্গে ছিলেন টাঙ্গাইলের এহসানুল হক (সানি-১৭), পঞ্চগড়ের আসিফ আকবর (২২) এবং কক্সবাজারের মোহাম্মদ আব্দুল্লাহ (২১)। পুরো যাত্রাপথে মোহাম্মদ আব্দুল্লাহ সাইকেলে সঙ্গ দিলেও বাকি তিনজন দৌড়ে অতিক্রম করেন দীর্ঘ এই পথ।

অভিযানের সবচেয়ে আলোচিত ও চ্যালেঞ্জিং অংশ ছিল যমুনা নদী পার হওয়া। দলটি প্রায় ৫ দশমিক ৩৮ কিলোমিটার নদীপথ সাঁতরে অতিক্রম করে। প্রবল স্রোতের মধ্যেও তাদের সাহসিকতা পথচারী ও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পথের বিভিন্ন স্থানে স্থানীয় তরুণরাও তাদের অনুপ্রেরণায় কিছুদূর দৌড়ে অংশ নেন। পুরো যাত্রাজুড়ে মানুষের উৎসাহ ও সমর্থন ছিল চোখে পড়ার মতো।

এই ব্যতিক্রমী অভিযানের টাইটেল স্পনসর ছিল দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড⁠।

কুবি ছাত্রী সুমাইয়া হত্যার ১০ মাস পরও শুরু হয়নি মামলার বিচা…
  • ১৭ জুলাই ২০২৬
শনিবার কক্সবাজারের ২ এলাকায় বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা 
  • ১৭ জুলাই ২০২৬
আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence