নারীদের বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন দিব্যা, কে এই তরুণী?

২৮ জুলাই ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
দিব্যা দেশমুখ

দিব্যা দেশমুখ © সংগৃহীত ছবি

ফাইনালে দুজনই ভারতের প্রতিযোগী। নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী দেশটি থেকেই হবে—এক রকম নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল ইতিহাস গড়বেন কে? ৩৮ বছরের কোনেরু হাম্পি, না ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষ পর্যন্ত বাজিমাত করলেন দিব্যা। আজ সোমবার (২৮ জুলাই) টাইব্রেকারে হাম্পিকে হারিয়ে দাবায় ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন দিব্যা।

অভিজ্ঞতায় হাম্পির থেকে অনেক পিছিয়ে ছিলেন দিব্যা। কিন্তু তিনি বাজিমাত করলেন আক্রমণাত্মক মনোভাব কাজে লাগিয়ে। গোটা প্রতিযোগিতায় আক্রমণাত্মক খেলেছেন তিনি। তুলনায় হাম্পিকে অনেক বেশি রক্ষণাত্মক দেখিয়েছে। নিজের দ্বিগুণ বয়সী হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দ অশ্রু এমনিতেই বেরিয়ে এল।

দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে প্রথম র‍্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। তিনি শুরু করেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। দুই প্রতিযোগীই আক্রমণাত্মক খেলছিলেন। দ্রুত চাল বিনিময় হচ্ছিল। সময় কমছিল। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল, কেউ জেতার মতো জায়গায় নেই। ফলে বাধ্য হয়ে ড্রয়ের সিদ্ধান্ত নেন দিব্যা ও হাম্পি।

দ্বিতীয় র‍্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। কালো ঘুঁটি নিয়ে খেললেও দিব্যা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সময় কম নিচ্ছিলেন। অন্য দিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন বেশি। ফলে তাঁর ঘড়িতে সময় কমছিল। একটা সময় ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। বাধ্য হয়ে ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু পারেননি তিনি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন। সেটাই কাজে লাগান দিব্যা। ৩৪ চালের পর হার মেনে নিতে বাধ্য হন হাম্পি।

নারীদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এর আগে কখনো ভারতের প্রতিযোগি বিজয়ী হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন-রানার্সআপ দুটোই জিতল তারা।

জানা গেছে, দিব্যা দেশমুখের বাড়ি নাগপুরে। প্রথমবার দাবা বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দে কেঁদে ফেলেন তিনি। ছুট্টে গিয়ে মা’কে জড়িয়ে ধরেন। নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়নের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিন বিশ্বকাপ জেতার পরেই চতুর্থ ভারতীয় মহিলা হিসাবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিব্যা। তার কোচ শ্রীনাথ নারায়ণের কথায়, চাপের মুখে একেবারে মহেন্দ্র সিং ধোনির মতো মাথা ঠাণ্ডা থাকে তার ছাত্রীর।

প্রথম ভারতীয় মহিলা হিসাবে দাবার বিশ্বকাপ জিতেছেন দিব্যা। তবে আশ্চর্যজনকভাবে মহিলাদের বিশ্বকাপের পুরস্কারমূল্য অনেকখানি কম। পুরুষ এবং মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ১লক্ষ ১০ হাজার ডলার পুরস্কারমূল্য পান। কিন্তু মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পান ৫০ হাজার ডলার। অর্থাৎ অর্ধেকেরও কম। তবে পুরস্কারমূল্য যাই হোক না কেন, একইসঙ্গে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ডমাস্টার হয়ে উচ্ছ্বসিত ভারতের কন্যা।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9