গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে বিওএ

১৫ জুলাই ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৭ AM
চেক তুলে দিচ্ছেন বিওএ মহাপরিচালক

চেক তুলে দিচ্ছেন বিওএ মহাপরিচালক © সংগৃহীত

গত বছর ৫ জুলাই দাবা খেলতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। তার এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। জিয়ার মৃত্যুতে একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ও স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যর পাশে দাঁড়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুই মেয়াদে জিয়ার পরিবারের কাছে মোট ১০ লাখ হস্তান্তর করেছে বিওএ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিওএ ভবনে জিয়ার স্ত্রী লাবণ্যর হাতে দ্বিতীয় মেয়াদের পাঁচ লাখ টাকার চেক তুলে দিয়েছেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর। এ সময় জিয়ার ছেলে ফিদে মাস্টার তাহসিনও উপস্থিত ছিলেন।

বাবার কাছ থেকেই তাহসিনের দাবায় হাতেখড়ি। ভবিষ্যতে বাবার মতই দেশসেরা একজন দাবারু হবার ইচ্ছা তাহসিনের।

এর আগে, গেল ১৭ জুন জিয়ার পরিবারের হাতে প্রথম মেয়াদের পাঁচ লাখ টাকা তুলে দিয়েছিল বিওএ। জিয়া দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন। সর্বোচ্চসংখ্যক জাতীয় চ্যাম্পিয়নও তিনিই।

জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬