জাতীয় ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

২৬ জুন ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৭:২৭ PM
ভলিবল প্রতিযোগিতা

ভলিবল প্রতিযোগিতা © সৌজন্যে পাওয়া

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে থেকে জাতীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫ (৩০তম পুরুষ ও ২৫তম মহিলা) এর মূলপর্ব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান ফারুক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি মো. মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মো. সোহেল রানা লিংকন, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মো. আমিরুল হোসেন আপনসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। 

আজ পুরুষ ও মহিলা উভয় বিভাগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগে প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২৫-০৯, ২৫-১৭, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে বগুড়া জেলাকে ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-০৯, ২৫-১৬, ২৫-১৭ পয়েন্টে ৩-০ সেটে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে।

অন্যদিকে মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ ২৫-১৭, ২৫-১৩, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে।

শুক্রবার পুরুষ বিভাগে বিকেএসপি বনাম বগুড়া জেলা, ঢাকা জেলা বনাম কুষ্টিয়া জেলা, তিতাস গ্যাস বনাম বাংলাদেশ আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বনাম রাজশাহী জেলার মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে মহিলা বিভাগে মাঠে নামবে রাজশাহী জেলা বনাম যশোর জেলা ও চট্টগ্রাম জেলা বনাম সাতক্ষীরা জেলা। প্রতিযোগিতার ফাইনাল আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ভলিবল
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9