এবার ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

২১ মে ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:৫৮ PM
১০ কাবাডি খেলোয়াড়

১০ কাবাডি খেলোয়াড় © সংগৃহীত

আবারও সরগরম হচ্ছে ভারতের কাবাডি অঙ্গন। বিশ্বে কাবাডির সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি আসর প্রো কাবাডি লিগের ১২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী আগস্টে। এর আগে, দু’দিন ব্যাপী হবে এর নিলাম কার্যকম। আগামী ৩১ মে ও ১ জুন প্রো কাবাডি লিগের নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কাবাডির জন্য সুখবর হচ্ছে এবার সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় প্রো কাবাডির নিলামের জন্য চাওয়া হয়েছে । এর আগে বাংলাদেশ থেকে প্রো কাবাডির নিলামে এত সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়নি। 

২০ মে’র মধ্যে ১০ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা পাঠানোর জন্য বলা হয়। ১০ জন খেলোয়াড় চূড়ান্ত করে সেই তালিকা পাঠিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ১০ খেলোয়াড় হচ্ছেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান। 

মূলত নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের কাবাডির উন্নয়নে কাজ করে যাচ্ছে। নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, খেলোয়াড়দের মান বাড়াতে চায় বর্তমান কমিটি। গত জানুয়ারিতে নেপালে ফ্রাঞ্চাইজি কাবাডি লিগে খেলেছেন বাংলাদেশের ৬ জন খেলোয়াড়।

এ নিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ৬ জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা ১০ জন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে, যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী।'

ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয় জানিয়ে সোহাগ বলেন, ‘প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে ১০ জন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড; সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।'

এবার প্রো কাবাডি লিগের নিলামে ১০ জন খেলোয়াড়ের নাম থাকায় বাংলাদেশ থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ের দল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে সোহাগ আরও বলেন, ‘প্রো কাবাডিতে খেলোয়াড় পাঠাতে গিয়ে আমাদের অনেক সমস্যা ছিল। সার্ভিসেস খেলোয়াড়দের যেতে বাঁধা ছিল। এই বাঁধা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, নেপালে ৬ জন খেলোয়াড় পাঠিয়ে। সব পরিস্থিতি বিবেচনা করে আশা করছি, ভারত থেকে ইতিবাচক সাড়াই আমরা পাবো। নিলাম থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ই সুযোগ পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রো কাবাডিতে বেশি সংখ্যক খেলোয়াড়ের সুযোগ মিললে এটা আমাদের কাবাডির জন্য অনেক ভালো হবে। খেলার সুযোগ কম পেলেও তাদের সাথে ক্যাম্প শেয়ার, একসঙ্গে প্রশিক্ষণ করতে পারলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে।'

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9