বিমান থেকে পড়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু

০২ আগস্ট ২০১৯, ১২:৫৪ AM
এলানা কুটল্যান্ড

এলানা কুটল্যান্ড © সংগৃহীত

চলন্ত বিমান থেকে পড়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছাত্রী মারা গেছেন। এ ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ মাদাগাস্কারে। ১৯ বছর বয়সী ওই ব্রিটিশ ছাত্রীর নাম এলানা কুটল্যান্ড। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

পত্রিকাটি জানায়, গত ২৫ জুলাই একটি হালকা বিমানে করে গবেষণার কাজে মাদাগাস্কারের প্রত্যন্ত এলাকা আঞ্জাজাভিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন এলানা কুটল্যান্ড। তবে তিনি কীভাবে বিমান থেকে পড়ে যান সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জুলাই মাসের গোড়ার দিকে গবেষণার কাজে উত্তর পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার গিয়েছিলেন ইংল্যান্ডের বার্কিহ্যাম শহরের বাসিন্দা এলানা কুটল্যান্ড।

মেয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে তার পরিবার। এক বিবৃতিতে তার বাবা-মা জানায়, ‘আমাদের মেয়ে খুবই মেধাবী ও আত্মনির্ভরশীল একজন তরুণী ছিল। সে তার পরিবার ও বন্ধুদের খুব ভালোবাসতো এবং সবসময় তাদের সমর্থন করতো। নানা ধরনের লোকজনের সঙ্গে তার চেনাজানা ছিলো। আমরা আমাদের দারুণ মেয়েটাকে হারিয়ে গভীরভাবে মর্মাহত। সে তার পরিচিত সবাইকে খুশি করার চেষ্টা করতো।’ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যাম্বব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬