চাকরিতে প্রবেশের বয়স ৩৫ অনুমোদন রাবি সিন্ডিকেটে

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির চাকরিতে আবেদনের বয়স পাঁচ বছর বৃদ্ধি করে ৩৫ অনুমোদন করেছে সিন্ডিকেট। একই সঙ্গে মাদক সেবন ও ক্যাম্পাসে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্তের (সাসপেন্ড) আদেশ অনুমোদন হয়েছে

সম্প্রতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের টাইপিং শাখার কর্মচারী মাসুদ রানা ও পত্র-প্রেরণ শাখার কর্মচারী সেলিম রেজাকে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ অনুমোদন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলেও জানান তিনি।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে চাকুরীর আবেদনের বয়স ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। এর আগে চাকুরীর আবেদনের বয়স ছিল ৩০। বর্তমানে ৩৫ বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির চাকুরীতে আবেদন করা যাবে।

স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬