যেসব দেশে শিক্ষকরা বেশি মর্যাদা পান

১২ নভেম্বর ২০১৮, ০১:০৯ PM

আপনি যদি শিক্ষক হিসাবে ক্লাসরুমে সম্মান এবং মর্যাদা পেতে চান, তাহলে আপনাকে চীন, মালয়েশিয়া বা তাইওয়ানে যেতে হবে। আন্তর্জাতিক এক সমীক্ষা বলছে, এই তিনটি দেশে শিক্ষকদের সর্বাধিক মর্যাদা দেওয়া হয়। আর শিক্ষক হিসাবে মর্যাদা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম যে সব দেশে তার মধ্যে রয়েছে ব্রাজিল, ইসরায়েল এবং ইতালি।

ব্রিটেন-ভিত্তিক গবেষণা সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অব ইকোনোমকি এবং সোশ্যাল রিসার্চ ৩৫টি দেশে ৩৫ হাজার মানুষের ওপর এক গবেষণা চালিয়ে যে ‘শিক্ষক মর্যাদা সূচক’ প্রকাশ করেছে, তাতে এই চিত্র উঠে এসেছে। 

শিক্ষকরা সবেচেয়ে বেশি মর্যাদা পান এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে চীন, মালয়েশিয়া, তাইওয়ান, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত, নিউজিল্যান্ড এবং  সিঙ্গাপুর। আর শিক্ষকের মর্যাদা সূচকের মাঝমাঝি অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটির অবস্থান যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির চেয়ে ওপরে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় শিক্ষকদের সম্মান দেওয়ার ইস্যু ততটা গুরুত্ব পায়না যতটা পায় এশিয়ায়। বিশেষ করে তালিকার সবচেয়ে ওপরে থাকা চীনের ৮১ শতাংশ শিক্ষার্থীই বিশ্বাস করে শিক্ষকদের সম্মান করতে হবে, যেখানে আন্তর্জাতিকভাবে এই গড় ৩৫ শতাংশ। এছাড়া দক্ষিণ কোরিয়া, তাইওয়ান বা মালয়েশিয়ায় শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ওপরে। আন্তর্জাতিকভাবে যে সব প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেখানে এই দেশের ছাত্র-ছাত্রীরাই সবচেয়ে ভালো করছে। তার অন্যতম কারণ হচ্ছে, মর্যাদা রয়েছে বলে ভালো শিক্ষক পাওয়া এবং ধরে রাখাও সহজ হয় এসব দেশ।

গবেষণায় দেখা গেছে, চীন, ভারত বা গানায় এখনও পরিবারগুলো তাদের সন্তানদের শিক্ষক হতে উৎসাহিত করে। অন্যদিকে ইসরায়েল বা ব্রিটেনে বাবা-মায়েরা চাননা তাদের সন্তানরা শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিক।

বিবিসি অবলম্বনে

ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬