শিক্ষা বিষয়ক রিপোর্টারদের নতুন সংগঠন ‘বিইআরএফ’

২৩ অক্টোবর ২০১৮, ০৬:৫২ PM
বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) সভাপতি মোস্তফা মল্লিক (বামে) এবং সাধারণ সম্পাদক এস এম আব্বাস (ডানে)

বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) সভাপতি মোস্তফা মল্লিক (বামে) এবং সাধারণ সম্পাদক এস এম আব্বাস (ডানে)

বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) নামে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের সভাপতি পদে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস।  

নতুন এই সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে সহসভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার মোর্শেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শারমিন নিরা, অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নূরে আলম পিন্টু, দপ্তর সম্পাদক পদে রেডিও ধ্বনি’র সিদ্দিকুর রহমান রোমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সময় টেলিভিশনের প্রসুন আশীষ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক পদে এটিএন বাংলার মাহাবুব কবির চপল ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের হাসনাত রাব্বী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা।

এছাড়া নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন, যমুনা টেলিভিশনের নুরনবী সরকার এবং অনলাইন গণমাধ্যম সারা বাংলার রিপোর্টার মেসবাহ শিমুল এবং আমার সংবাদের মো. বেলাল হোসেন।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তাফা মল্লিকের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাহী কমিটি ছাড়াও শিক্ষা বিটে কর্মরত সকল রিপোর্টাররা এই সংগঠনের সদস্য হতে পারবেন । সভায় বিভিন্ন গণমাধ্যমের জেষ্ঠ্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা বিষয়ক রিপোর্টারদের ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (এরাব)’ নামে আরেকটি সংগঠন সক্রিয় রয়েছে। 

উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • ১৬ আগস্ট ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের
  • ১৬ আগস্ট ২০২৬
অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage