টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা সেন!

১৬ জুলাই ২০২২, ০৩:৩৭ PM
সুস্মিতা ও ললিত

সুস্মিতা ও ললিত © সংগৃহীত

সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল কলকাতা বিমান বন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য  থেকে মুগ্ধতার চোখ সহজে  সরিয়ে নিতে পারিনি।

আমার সবচেয়ে ভালো লাগতো, সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা। কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষনীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?

হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যারা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬