‘আমাকে অনেকে জিজ্ঞেস করেন: আমি নামায পড়ি কিনা?’

২১ জুন ২০২১, ০২:৫৮ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল সোমবার তার ফেসবুক একাউন্টে একটি ধর্মীয় বিষয় নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটিতে তিনি নামায-রোজার মতোই সঠিক নিয়মে সামাজিক জীবন-যাপন করার প্রতি গুরত্ব দিয়েছেন। সকলের জন্য তার মতামতটি শিক্ষনীয় বলে মন্তব্য করেছেন অনেকে।

পোস্টটি হুবহু তুলে দেয়া হলো, ‘ নামায অবশ্যই পড়ি। পাচ ওয়াক্তই পড়ি।
এসব প্রশ্ন আমাকে বিচলিত করেনা। তবে অবাক লাগে এটা ভেবে যে কোনদিন কেউ জানতে চায়নি, আমার উপার্জন হালাল কিনা, সত্য কথা বলি কিনা, মানুষের উপকার করি কিনা, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন করি কিনা, চাকরীর জায়গায় দায়িত্বশীল থাকি কিনা?
আমার কাছে মনে হয় নামায-রোজা অনেক সহজ এসবের তুলনায়। নামায রোজা করে আমি যদি বেটার মানুষই না হই বরং তা আমার ধর্মের প্রতি অনেক বেশী অপমানজনক ও অবমাননাকর।
আমার চারপাশে কিছু মানুষকে দেখি তাদের ভাবনা ভিন্ন। তাদের ধারণা নামাজ, রোজা করলেই আর যাকাত দিলেই আল্লাহ্ সব অসততা, দায়িত্বহীনতা, মিথ্যোচার ক্ষমা করে দিবেন।
কি ভুল ভাবনা।’

ট্যাগ: ঢাবি
সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ সাড়ে চার মাস, দিনে যেতে পারবেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতিহীন ড্রোন ওড়ানো নিষিদ্ধ
  • ২৫ অক্টোবর ২০২৬
আমি কাউকে মনোনয়ন দিইনি: শাহে আলম
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় গ্রেপ্তার ৫
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যেই এনসিটিবি কর্মকর্তাকে …
  • ২৫ অক্টোবর ২০২৬