চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ চাই

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম © টিডিসি ফটো

চট্টগ্রাম শহরের প্রধানতম সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বর্ষাকালে জীবনমরণ সমস্যা হিসেবে দেখা দেয়। গত কয়েকদিনের টানা বর্ষণে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানুষের চলাচল থমকে যায়। বছরের পর বছর জলাবদ্ধতার এই সমস্যা থাকলেও এ থেকে মুক্তি মিলছে না। জনপ্রতিনিধি আসে যায়, আশ্বাসও মেলে। কিন্তু বাস্তবে তার প্রতিফলনের দেখা মেলা ভার! প্রকল্প গ্রহণ করা হয়। বরাদ্দ হয় কোটি কোটি টাকা। বৃষ্টিতে মানুষকে ঠিকই দুর্ভোগ পোহাতে হয়।

গত ঈদুল ফিতরের দিনেও আধা ঘণ্টার বর্ষণে দুই নম্বর গেট, মুরাদপুরসহ শহরের নানা স্থান হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়। কষ্টে পড়তে হয় সাধারণ মানুষকে। জলাবদ্ধতায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু কিছু যানবাহন চললেও মাঝপথে স্টার্ট বন্ধ হলে জলজটের সাথে যানজট লেগে যায়। তাছাড়া, অনেক সময় পানিতে চলতে গিয়ে উল্টে যায় গাড়ি। আহত হন যাত্রীসাধারণ। জলাবদ্ধতার এই সমস্যা থেকে নগরবাসী কবে মুক্তি পাবে বলা মুশকিল।

জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। একজনের ঠেলা একজনে মারলে সমস্যা না কমে বরং বাড়তেই থাকবে। এরপরও কিছু কাজ হলেও তা জলাবদ্ধতা নিরসনে তেমন কোনো ভূমিকা রাখছে বলে মনে হয় না। নগরীর খালগুলো উদ্ধার করে পানি চলাচলের উপযোগী করতে পারলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে বলে মনে করি। তা ছাড়া, নালা, নর্দমা ভরাট করে যারা বিল্ডিং নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রভাবশালী এবং পেশিশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে জিরো টলারেন্স নীতি গ্রহণ করাটাই চ্যালেঞ্জ। আশা করছি নবনির্বাচিত মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী নগরীর জলাবদ্ধতা নিরসনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হবেন। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে যা যা প্রয়োজন সেসব পদক্ষেপ নেবেন। আগামী বর্ষা মওসুম শুরুর আগে অন্ততপক্ষে কিছু মৌলিক কাজের মাধ্যমে জলাবদ্ধতা সহনীয় পর্যায় নিয়ে আসা জরুরি বলে মনে করছি।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেল করে তাদের পরামর্শ নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিটি কর্পোরেশন, সিডিএসহ সংশ্লিষ্ট সকলকে এ কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 


লেখক: শিক্ষক ও কলামিস্ট

মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম ম…
  • ১০ মে ২০২৬
মাইলস্টোনের দুই ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ, বাসায় রেখে গেছে মু…
  • ১০ মে ২০২৬
শিক্ষকদের ন্যায় কর্মচারীদেরও বদলি চালুর আশ্বাস অধ্যক্ষ সেলি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9