ড. আহসান উল্লাহ ফয়সালের জন্য শোকগাথা

০৬ মে ২০২১, ০৯:৩৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসান উল্লাহ ফয়সাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসান উল্লাহ ফয়সাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন আহসান উল্লাহ ফয়সাল। একই ব্যাচে তাঁর সহপাঠী ছিলেন বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক বছর পড়ার পর ভর্তি বাতিল করলেন আহসান উল্লাহ ফয়সাল। ভর্তি হলেন সদ্য প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তাও ইসলামিক স্টাডিজে।

বিসিএস ক্যাডার হয়ে যোগ দিলেন না। যোগ দিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে। বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা যে কয়জন শিক্ষককে সত্যিকারের গুরুজন মনে করতাম, তাঁর মধ্যে আহসান উল্লাহ ফয়সাল নেতৃস্থানীয়। করোনা তাঁকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রিয় ওস্তাদ! একজন প্রফেসর, ডক্টর-এর মাঝে যেসব গুণ থাকা দরকার, তার সব গুণেই পূর্ণ ছিলেন আপনি। আপনার সঙ্গে কত কত আলাপ, গল্প, আড্ডা। সুগন্ধি জর্দায় আপনার পান খাওয়া, ঠোঁট লাল করে ভুবন ডাঙার হাসি। বারবার মনে পড়ছে। হৃদয় চৌচির হয়ে যাচ্ছে।

আরশের মালিক আপনাকে মেহেমান হিসেবে কবুল করুন।

লেখক: গণমাধ্যমকর্মী

ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তা…
  • ২৫ অক্টোবর ২০২৬
ধানের শীষের নির্বাচন করতে চেয়েছিলেন মাহফুজ আলম
  • ২৫ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবেদন ৩…
  • ২৫ অক্টোবর ২০২৬
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান…
  • ২৫ অক্টোবর ২০২৬
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন ফারুকী
  • ২৫ অক্টোবর ২০২৬
আব্বাসিকে আইনি নোটিশ দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে
  • ২৫ অক্টোবর ২০২৬