ঢাবির ভেরিফাইড ফেসবুক পেজটি নিষ্ক্রিয় কেন?

২৬ এপ্রিল ২০২১, ০৫:৩০ PM
ঢাবির ভেরিফাইড ফেসবুক পেজ ও লেখক

ঢাবির ভেরিফাইড ফেসবুক পেজ ও লেখক © টিডিসি ফটো

বর্তমানে ফেসবুক অনলাইন দুনিয়ায় নিজেদের অস্তিত্ব জানান দেবার অন্যতম জনপ্রিয় মাধ্যম। বাংলাদেশের প্রেক্ষাপটেও ফেসবুকের উপযোগিতা অস্বীকার করার সুযোগ নেই। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ‘স্টাটিস্টা’ এর তথ্য বলছে সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৮ বিলিয়ন! বাংলাদেশে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্রায় ৪১ মিলিয়ন! অর্থ্যাৎ, বাংলাদেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে।

এবার আসি মূল প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি একটা স্বাধীন দেশের উত্থানে সরাসরি ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়টির যশ ও খ্যাতির কারণে একসময় এটিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হতো। বর্তমানে সময়ের প্রতিযোগিতা ও নানা জানা-অজানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান তলানিতে এসে ঠেকেছে।

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে বিশ্ববিদ্যালয়টি খুব একটা তাল মিলিয়ে চলতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সমাবর্তন পর্যন্ত প্রতিটি বিষয়ে নজর দিলে আমরা এর সত্যতা অনুধাবন করতে পারি।

শুরুতে ফেসবুকের কথা দিয়ে শুরু করেছিলাম। পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ের মতো ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও একটি ভেরিফাইড পেজ রয়েছে। পাতাটি ৭ লাখেরও বেশি মানুষ অনুসরণ করে। ভেরিফাইড পেজটি ২.৮ বিলিয়ন ব্যবহারকারীর কমিউনিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে। কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত প্রায় ২ বছর ধরে পেজটি নিষ্ক্রিয় রয়েছে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শত বছরে পদার্পন করবে। শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিভিন্ন কার্মসূচি গ্রহণ করেছে। নিয়মিত আন্তর্জাতিক মানের বিভিন্ন সেমিনার-ওয়েবিনার হচ্ছে। অথচ, বিশ্ববিদ্যালয়টির ভ্যারিফাইড পেজে এগুলোর ছিটেফোঁটাও প্রকাশ করা হচ্ছে না। 

আমি জানি, যারা এই লেখাটি পড়ছেন তাদের অনেকেই ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেজ রয়েছে- এটাই জানেন না কিংবা সন্দিহান আছে। নিশ্চিত হবার জন্য আপনারা লিংকটি (www.facebook.com/univdhaka. ac.bd) ভিজিট করে দেখতে পারেন। দেশের সর্বোচ্চ এবং শতবর্ষী প্রতিষ্ঠানের ভেরিফাইড ফেসবুক পেজ আপনাকে খুব একটা স্বস্তি দিতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী মনে করেন, ফেসবুক পেজটিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। আমার প্রশ্ন, কেন নেই? পেজটি ভেরিফাইড, নিয়ন্ত্রণ না থাকাটা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের চরম অপেশাদারিত্বের পরিচয় দেয়। অনেকেই দাবি করেন, পাতাটি শিক্ষার্থীদের তৈরি করা। সেক্ষেত্রে পাতাটি কতৃপক্ষের কোনরকম সহযোগিতা ছাড়া ভেরিফাইড কিভাবে হলো?

যা হোক, পেজটির সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা না করি। ছাত্র প্রতিনিধিদের অনুরোধ জানাচ্ছি, আপনারা কতৃপক্ষকে এ ব্যাপারে অবগত করুন। তারা হয়ত পুরো বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল না কিংবা উদাসীন। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেরিফাইড পেজটি নিয়ন্ত্রণে আনুক এবং নিয়মিত আপডেট রাখুক। এটি শতবর্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ই-মেইল: shakilhosen150@gmail.com

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9