খালেদা জিয়ার ‘বিলাসী জীবন’ ও প্রধানমন্ত্রীর ‘সাধারণ জীবনযাপন’-এর পার্থক্য

২১ নভেম্বর ২০২০, ১০:৫৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবি ও আশরাফুল আলম খোকন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবি ও আশরাফুল আলম খোকন © ফাইল ফটো

একটি সেফটি পিন। এর পাশেই টেবিলের উপর রাখা সূতা কাটার যন্ত্র। টেবিল’টা দেখেও বুঝার উপায় নেই যে এটা দেশের প্রধানমন্ত্রীর নিত্য কাজ করার একটি টেবিল। সাধারণ মানের কাঠের তৈরী এই টেবিলটির কোনো টেবিল ক্লথও নেই। চেয়ারের পিছনের কাঠগুলো খুব সাধারণ, কোনো চাকচিক্য নেই। কাঠের জোড়া গুলোতেও ছোপ ছোপ দাগ। ফার্নিশ করাও নেই।

পিছনের দেয়াল, ইলেকট্রিক সুইচ কিংবা জানালার কাঠগুলোতেও কোনো চাকচিক্য নেই। আর সেলাই মেশিনের সামনে বসে যিনি কাজ করছেন তিনিও সাধারণের মধ্যেও খুবই অসাধারণ। আমাদের মা চাচী খালা’দের প্রতিকৃতি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেখানে অনেকেরই বাসার প্রতিটি আসবাবপত্র হতে হয় নামি দামি ব্র্যান্ডের কোটি টাকা খরচ করা হয় ইন্টেরিয়র ডিজাইনে। বঙ্গবন্ধু কন্যার এইসবের ব্র্যান্ডের প্রয়োজন হয়না, কারণ তিনি নিজেই একটি ব্র্যান্ড। যে ব্র্যান্ড কোনো দাম দিয়ে কেনা যায়না।

সত্যিই একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। আমাদের সাবেক একজন প্রধানমন্ত্রী বেগম জিয়া’র বাসার ভিতরের কিছু ছবিও পত্রিকার কল্যান দেখেছিলাম।

ওই ছবিগুলোও দিয়ে দিলাম। এটা কোনো তুলনা নয়। “বিলাসী জীবন” আর “সাধারণ জীবনযাপন”-এর পার্থক্য বুঝানোর জন্য দিলাম।

 

লেখক : উপ-প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬