নিজেরা বেকার, বিদেশীরা এসে চাকরি করছে কীভাবে?

২৭ আগস্ট ২০২০, ০৫:১২ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © ফাইল ফটো

বাংলাদেশে বেকার সমস্যা আগেও ছিল। কিন্তু করোনাকালে এটি প্রকট আকার ধারন করেছে। এমন এক সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশীদের নিয়ে প্রশ্ন তোলা আরো জরুরী হয়ে পড়েছে।

বাংলাদেশের তরুণরা বেকার থাকবে আর বিদেশীরা এখানে চাকরী করে শতশত কোটি টাকা নিয়ে যাবে এটা কীভাবে গ্রহনযোগ্য হয়? এরমধ্যে অনেকে আবার অবৈধভাবে চাকরী করছেন এমন কথাও শুনি আমরা।

অবৈধভাবে ভারতে কাজ করতে গেলে সীমান্তেই আমাদের দেশের মানুষকে গুলি খেয়ে মরতে হয়। আর আমরা কিনা অন্যদের অবৈধভাবে কাজ করতে দিচ্ছি নিজেদের নাগরিকদের বেকার রেখে?

ভারতীয় হোক, পাকিস্তানী হোক, বৈধ-অবৈধ সকল বিদেশীকে চাকরী থেকে হঠাতে হবে। শুধুমাত্র অতি আবশ্যিক ক্ষেত্রে কোন বিকল্প না পাওয়া গেলে তারা বৈধভাবে আবেদন করে কাজ করতে পারবে। অন্য কোনভাবে না।

স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্…
  • ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ১৫ আগস্ট ২০২৬
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী 
  • ১৫ আগস্ট ২০২৬
রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
  • ১৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক
  • ১৫ আগস্ট ২০২৬