এই সরকারই আবার বলে বিচার বিভাগ স্বাধীন: আসিফ নজরুল

০৪ মার্চ ২০২০, ০৩:২২ PM

© ফাইল ফটো

পিরোজপুর-১ আসনের সরকারদলীয় সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো সেই বিচারককে বদলি করার ঘটনায় দেশ জুড়ে চলছে সমালোচনা। সেই সমালোচনায় এবার যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিচারক বদলির ঘটনায় বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে এই ঘটনাকে আইনের চরম অবমাননা ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে দাবি করনে আসিফ নজরুল। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

‘আওয়ামী লীগকে নেতাকে দূর্নীতির মামলায় জামিন না দেয়ার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে কয়েক ঘন্টার মধ্যে অপবাদ দিয়ে বদলী করে দেয়া হয়েছে। এর ৩০ মিনিটের মধ্যে নতুন বিচারক জামিনের ব্যবস্থা করেছেন।

এই সরকারই আবার বলে বিচার বিভাগ স্বাধীন!!!

শুধু শুধু এসব বলে লাভ নেই। মানুষ এতো বোকা না। মানুষের মনে আছে স্বাধীনভাবে রায় দেয়ার পর দেশের প্রধান বিচারপতিকে কি হেনস্থা করে দেশছাড়া করেছিলেন। কি অবস্থা করেছিলেন তারেক রহমানকে খালাস দেয়া বিচারকের।

মানুষের এগুলো ভোলার কথা না। খালেদা জিয়ার জামিন কেন হয়না মানুষ সেখান থেকে বুঝে নেয়।

পৃথিবীর কোন স্বৈরশাসন বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেয়না’।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের মামলায় একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান। ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে আইন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। এ সংক্রান্ত একটি আদেশ অফিস ফ্যাক্সের মাধ্যমে আমরা পাই।

ওই আদেশে জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নানকে আইন মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলা জজ হিসেবে বদলিসহ একই সঙ্গে পিরোজপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব প্রদান করা হয়।

নাহিদ নাছরিন এ দায়িত্ব পাওয়ার পর আউয়ালের পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন পুনরায় আউয়াল দম্পতির জামিন পুনঃবিবেচনার জন্য আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ওই দিন আউয়াল দম্পতি জামিন লাভ করেন।

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬