প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালানোর জন্য পাবলিকের সান্ধ্যকোর্স বন্ধের চেষ্টা

০৩ মার্চ ২০২০, ০৮:৩১ AM

বাংলাদেশকে চালাচ্ছে ছোট্ট একটি গোষ্ঠী। অলিগার্কি বা প্লুটোক্র্যাসির মোক্ষম উদাহরণ বাংলাদেশ। এই গোষ্ঠীর সদস্যদের হাতে সব আছে, সংবাদপত্র, টিভি চ্যানেল, ব্যাংক... সেই সব খবরই তারা প্রকাশ করে, করতে দেয়, যেগুলোতে তাদের স্বার্থহানি হয় না। এদের একটি অংশ ব্যাংক লুট করে, আমানতকারীর টাকা মেরে সেকেন্ড হোম, বেগমপাড়ায় পালিয়ে যাচ্ছে, প্রশাসনের ছত্রছায়ায়।

এই গোষ্ঠীর সদস্যদের নিজস্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি সান্ধ্যকোর্সে পড়ায়, তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্যে উপযুক্ত শিক্ষক পাওয়া যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উচ্চশিক্ষিত, বিদেশি ডিগ্রি আছে, কমবেশি গবেষণাও আছে। নিজেদের শিক্ষকদের বাইরে পাঠিয়ে উচ্চ ডিগ্রি করিয়ে আনাতে যে অর্থ ও সময় দরকার সেই অর্থ ও সময় বিনিয়োগ করতে রাজি নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকেরা। সান্ধ্য কোর্স বন্ধ হলে এক ঢিলে দুই পাখি শিকার করা যাবে। খদ্দেররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকবে, পড়ানোর জন্য শিক্ষকও পাওয়া যাবে।

অলিগার্কির সদস্যদের বাস কোম্পানি আছে বলে যেমন বাংলাদেশের রেলের উন্নতি হয় না, ঠিক তেমনি তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালানোর জন্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধ করতে হবে। পরের ধনে পোদ্দারি আর কাকে বলে! সরকার এই পোদ্দার-হালদারদের হাতের মুঠোয় কিংবা সরকারই তাদের পৃষ্ঠপোষক। সাথে ধুয়া দেবার জন্যে আছে চাটার দল। এদের হাত থেকে সাধারণ মানুষের আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই।

পুনশ্চ: অলিগার্কি দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাও? দিল্লি দূর অস্ত!

 

লেখক

শিশির ভট্টাচার্য্য

শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়

বদরগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ‘ওরা এগারোজন’
  • ১৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কো…
  • ১৪ মার্চ ২০২৬
১৯৯৬ থেকে ২০০৯—ম্যানেজিং কমিটিতে কখনও সরাসরি শিক্ষাগত যোগ্য…
  • ১৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা …
  • ১৪ মার্চ ২০২৬
মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081