অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে সমাবেশে কোটি লোক হবে: আসিফ নজরুল

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮ AM

© ফাইল ফটো

দেশে অবস্থারত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে সমাবেশ করলে বাংলাদেশে  কোটি লোক জড়ো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘ভারতে নাকি ‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে সমাবেশে লাখ মানুষ এসেছে। বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে মুক্তভাবে সমাবেশ করতে দেন। কোটি লোক জড়ো হবে।’

ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে গত রোববার দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে মিছিল ও সমাবেশ করে লক্ষাধিক মানুষ। কথিত বাংলাদেশিদের দেশ ছাড়া করা ভারতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। সে ইস্যুতে এত বড় রাজনৈতিক কর্মসূচি এই প্রথম।

রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ওই জনসভার ডাক দিয়েছিল।

সমাবেশ থেকে রাজ ঠাকরে ঘোষণা করেন, ‘ভারত কোনো ধর্মশালা নয়। এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়ানো হবে।’

ক্লাস-পরীক্ষার ব্যস্ততা পেরিয়ে শরতের ছুটি কেমন কাটল চট্টগ্র…
  • ২৬ অক্টোবর ২০২৬
কয়েক মিনিটের ব্যবধানে তাসকিনের রেকর্ড ভাঙলেন শরিফুল
  • ২৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ
  • ২৬ অক্টোবর ২০২৬
টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬