এখন কি প্রত্যেক কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাওয়া শুরু করবে?

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ছবি

বলেছিলাম ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করে একটি বিশ্ববিদ্যালয় করার কথা। সরকার বলেছে যে, ৭ কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে। এখন দেখি ৭ কলেজ থেকে আলাদা হয়ে একাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। এখন কি প্রত্যেক কলেজ একে একে বের হয়ে প্রত্যেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাওয়া শুরু করবে নাকি? 

শিক্ষার মানের যে কি করুন অবস্থা, তা এ থেকেই বোঝা যায়। বিশ্ববিদ্যালয় গঠন কি হাতের মোয়া, যে চাইলাম আর দিয়ে দিল? এর আগের সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাতে গিয়ে সরকার নিজে বিশ্ববিদ্যালয়ের মর্ম বোঝেনি, তা প্রমান করেছিল। অথবা সব বুঝেই মানুষকে ধোঁকা দিতে চেয়েছিল। তাদের দলদাসরাও তৎকালীন সরকারকে বাতাস দিয়েছিল। 

আরো পড়ুন: শিক্ষার্থীরা যদি রাস্তাঘাটে মারামারি করে, কীভাবে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখব?

বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নীতিনির্ধারক ও চিন্তকদের চিন্তার ফসল। এটাতো ছাত্রদের দাবির বিষয় না। তার ওপর সাধারণ মানুষকে জিম্মি করে তো অবশ্যই না। সবকিছু কেন রাস্তায় যায়? শুধু রাস্তায় যায় না, উল্টো মানুষকে জিম্মি করা। এ যেন বাড়ির মাদকাসক্ত সন্তান ঘরের কাপ প্লেট ভেঙে নেশার টাকা দাবি। আমাদেরকে এ থেকে বের হয়ে আসতে হবে।

ছাত্ররা দাবি করতে পারে ভালো মানের শিক্ষক নিয়োগের জন্য। ছাত্ররা দাবি করতে পারে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে যাতে তারা ভালো মানের শিক্ষক পায়। ছাত্ররা দাবি করতে পারে ভালো মানের লাইব্রেরির জন্য। ছাত্ররা ছাত্রদের আবাসিক সুবিধা উন্নত করার দাবি করতে পারে। কলেজ বা বিশ্ববিদ্যালয় নামে কি আসে যায়? শিক্ষকদের মানই সব।

লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(ফেসবুক থেকে নেওয়া)

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬