লেখালেখি করে ২৯ লাখ ফেসবুক ফলোয়ার পেয়েছি, পরম পাওয়া: আনিসুল হক

১১ মার্চ ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
কবি ও সাহিত্যিক আনিসুল হক

কবি ও সাহিত্যিক আনিসুল হক © সংগৃহীত

আমার ফেসবুক পেজের ফলোয়ার ২৯ লাখ ২৩ হাজার ১৯৯। এ-রকম আছে বছর তিনেক হলো। আর বাড়ে না। বেড়ে ৩০ লাখের কাছে গেলে আবার কমে যায়। শেষ ২৮ দিনে ফলোয়ার বেড়েছে প্রায় ১১ হাজার। এইভাবে চললে আগামী ৮ মাসে এটা ৩০ লাখ হওয়া উচিত। হয় না। হবে না। কারণ ফেসবুক আশা করে আমি বুস্ট করব। ডলার খরচ করব।

কিন্তু আমি ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ডলার খরচ করি না। বরং, আমার কোনো কোনো ভিডিও থেকে উল্টো ডলার আয় করি। একবার একটা ভিডিও এক কোটি ভিউ হয়েছিল, হাজার খানেক ডলার এসেছিল। সে হিসেবে আমিও একজন রেমিট্যান্স-আর্নার।

তবে ভিউয়ের জন্য কোনো ভিডিও বানাই না। পরিকল্পনা করে জন্মগ্রহণ করিনি, পরিকল্পনা করে মরব না। মাঝখানের দুইদিনের দুনিয়ায় এত পরিকল্পনা করে ফেসবুক করতে পারব না। লাইক গুনি না। লাইক দিয়ে কী হয়?

আরো পড়ুন: মৌখিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হতে পারে না

লেখালেখি করে ২৯ লাখ ফলোয়ার পেয়েছি, এই ক্ষুদ্র জীবনে এ আমার পরম পাওয়া। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার গভীর কৃতজ্ঞতা গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

লেখক: কবি, সাহিত্যিক ও সাংবাদিক

(ফেসবুক থেকে নেওয়া)

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬