ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট নিয়োগে আবেদন চলছে সেভ দ্য চিলড্রেনে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি ‘ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট’ পদে কর্মকর্তা নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;
পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (বিশেষ করে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট) ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার অফিসে (এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম