ডায়লগ অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে সেন্টার ফর পলিসি ডায়ালগে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বেসরকারি এ গবেষণা সংস্থাটি কমিউনিকেশন বিভাগে ‘ডায়লগ অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ২০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি);
পদের নাম: ডায়লগ অ্যাসোসিয়েট;
বিভাগ: কমিউনিকেশন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৬১,৬০০ টাকা;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে এমএসএস ডিগ্রি থাকতে হবে;
*সামষ্টিক অর্থনৈতিক নীতি, তথ্য-সংক্রান্ত বিষয়াবলি, বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু ও টেকসই উন্নয়নে ভালো জ্ঞান থাকতে হবে;
*কম্পিউটার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে রেড ক্রস, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা [email protected] ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম