অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর নিয়োগে আবেদন চলছে টিআইবিতে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগে ২৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি);
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১,০৭,৫৯০ টাকা;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৬-৬০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম