টিএমএসএস মেডিকেল, কমিউনিটি হাসপাতাল ও ক্যান্সার সেন্টারে চাকরি, পদ ৬৫

১৭ মে ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
২৪ ক্যাটাগরির পদে ৬৫ কর্মী নিয়োগে আবেদন চলছে টিএমএসএসে

২৪ ক্যাটাগরির পদে ৬৫ কর্মী নিয়োগে আবেদন চলছে টিএমএসএসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএসএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস ক্যান্সার সেন্টার। প্রতিষ্ঠানটি ২৪ ক্যাটাগরির পদে ৬৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস ক্যান্সার সেন্টার;

পদের নাম: ২৪ ক্যাটাগরির পদ;

পদসংখ্যা: ৬৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে কয়েকটি পদে বয়স নির্ধারিত নেই;

কর্মস্থল: রংপুর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ডাক, কুরিয়ার বা ই-মেইলের মাধ্যমে দরকারি কাগজপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

১ থেকে ৭ নম্বর পদের আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ বরাবর পাঠাতে হবে। অথবা, [email protected]/[email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। অপরদিকে, ৮ থেকে ২৪ নম্বর পদের আবেদনপত্র ডাক, কুরিয়ার বা সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ বরাবর পাঠাতে হবে। এসব পদের আবেদনপত্র ই-মেইলে পাঠানো যাবে না।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক আমার দেশ

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬