দেশে আরও তিনটি মেরিন একাডেমি হবে: প্রতিমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ PM
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী © সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন চার মেরিন একাডেমির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা- নতুন এ চারটি মেরিন একাডেমি এবং চট্টগ্রামের পুরোনো একটিসহ দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে।

খালিদ মাহমুদ বলেন, মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারিতে) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকদের সুযোগ আছে।

তিনি আরও বলেন, আমরা আরও দক্ষ নাবিক তৈরি করবো। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে। সেগুলো ওভারকাম করতে হবে।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর হামলা, শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।

সভায় আরও জানানো হয়, সাম্প্রতিক সিলেটের ভয়াবহ বন্যায় সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি অনাকাঙ্খিত দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।

শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
close