চরমোনাইয়ের বক্তব্য ঠিক নয়, ধর্মশিক্ষা সম্প্রসারিত হয়েছে: শিক্ষামন্ত্রী

২৭ আগস্ট ২০২২, ১২:২৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয়। ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরও সম্প্রসারিত করা হয়েছে।

আজ শনিবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেছেন। চরমোনাই পীরের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: ব্যাংকে যোগ দিচ্ছেন চা-শ্রমিক মায়ের ছেলে ঢাবির সন্তোষ

শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশেষ মহল অন্য ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারে নেমেছ। এর অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ মন্তব্য করছে। আগে থেকেই ধর্ম শিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে সরকার। এ কার্যক্রম সামনে আরও বাড়ানো হবে।

‎কিশোরগঞ্জে রোগীকে মারধরের অভিযোগে চিকিৎসককে অব্যাহতি
  • ১৪ জুন ২০২৬
রাতেই বিক্ষোভে নামছে ছাত্রশিবির
  • ১৪ জুন ২০২৬
অপচিকিৎসা ও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে ‘টেলিমেড…
  • ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সাক্…
  • ১৪ জুন ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তের দোকান-বাড়িতে …
  • ১৪ জুন ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ শিক্ষার্থী 
  • ১৪ জুন ২০২৬
×