‘শিক্ষাব্যবস্থা এগিয়ে যাওয়ায় চা শ্রমিকরা অধিকার আদায়ে গর্জে উঠেছে’

২৪ আগস্ট ২০২২, ০৬:২৪ PM
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী © সংগৃহীত

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাওয়ার কারণে চা বাগানের শ্রমিকরা পর্যন্ত নিজেদের অধিকার আদায়ে গর্জে উঠেছে। তারা তাদের অধিকারের বিষয়ে সচেতন এখন। কারণ আগে তাদের মধ্যে আগে শিক্ষা ছিল না।’

বুধবার (২৪ আগস্ট) রাজধানীতে বিআইডব্লিউটিসি কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত-বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মানুষ মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আইনের শাসনের প্রথম অন্তরায় ছিল অপরাধীদের বিচার। আমরা সেটা করেছি। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা ছিল না। আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের গঠনমূলক বিরোধিতা করলে সাধুবাদ জানাব। কিন্তু দেশের বিরোধিতা করলে প্রতিহত করা হবে। আপনারা যখন বলবেন, এই দেশকে শ্রীলঙ্কা বানাতে হবে, ব্যর্থ করতে হবে এবং ধ্বংস করতে হবে। তখন এই অপরাধীদের প্রতিহত করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করে এই দেশ শ্রীলঙ্কা হলো কী না? বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, খাদ্য সংকটে পড়বে না। কারণ, এটা আমাদের নয়, জনগণের কথা। তারা মনে করে যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এটা জনগণের কথা ও বিশ্বাস।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে চায়। তাদের এক্সিম ব্যাংক বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমেরিকার মতো ব্যবসায়ীরা আসতো না। তাদের সরকারের হয়তো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে। কিন্তু যারা ব্যবসা করে, তাদের তো কোনো এজেন্ডা নেই। তারা কেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে? কারণ দেশে বিনিয়োগের পরিবেশ রয়েছে। তাই বাংলাদেশের প্রতি সবাই আগ্রহী।’

আরও পড়ুন : ‘মেয়েকে আইফোন-লাখ টাকার ল্যাপটপ দিয়েছি, বিক্রির অভিযোগ মিথ্যা’

আলোচনা সভায় বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।  

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence