প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান প্রকৌশলী

১২ আগস্ট ২০২২, ১১:০৭ AM
অ্যাড্রিয়ান বারিসো ও রুম্পা

অ্যাড্রিয়ান বারিসো ও রুম্পা © সংগৃহীত

প্রেমের টানে অস্ট্রিয়ান প্রকৌশলী অ্যাড্রিয়ান বারিসো বাংলাদেশের দিনাজপুরে ছুটে এসেছেন। এরপর গত মঙ্গলবার (৯ আগস্ট) রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে বিয়ে করেন তিনি। এর আগে, ৭ আগস্ট ঢাকায় এসে পৌঁছান তিনি। পরদিন দিনাজপুরে আসেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে আমেরিকায় বাংলাদেশি মেয়ে রুম্পার সঙ্গে অ্যাড্রিয়ানের দেখা হয়। সেখানেই একে অপরের সঙ্গে কথা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো তাদের। পরে তা ভালোবাসায় রূপ নেয়।

এরপর ২০২০ সালের তাদের উভয়ের পরিবার বিয়েতে সম্মত হন। তবে করোনার বাঁধায় তা থমকে যায়। অবশেষে ২০২২ সালের ৯ আগস্ট তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুম্পা দিনাজপুরের উপশহরের আব্দুর রাজ্জাকের মেয়ে।

রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। তিনি মুসলিম ও পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন, যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’

আরও পড়ুন : জানেন না একে অপরের ভাষা, ট্রান্সলেটর ব্যবহার করেই প্রেম!

তিনি আরও বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাব। সেখানে তার সঙ্গে সংসার করব।’

অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘২০১৯ সালে রুম্পার সঙ্গে পরিচয়। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ রয়েছে। দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে।’

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬