এলপিজির দাম কমল

০২ আগস্ট ২০২২, ০৫:৩২ PM
এলপিজি

এলপিজি © সংগৃহীত

এলপিজি  গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১০১ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: জনসংখ্যার ১% মানুষও সরকারি চাকরির সুযোগ পান না

আগস্ট মাসে প্রতি কেজি এলপিজির নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা, যা জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২১৯ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

অটোগ্যাসের দাম আগস্ট মাসের জন্য লিটার প্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন,  জুলাই মাসে যা ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা। বাসাবাড়িতে ব্যবহারকারীদের এলপিজির দাম কমেছে কিছুটা। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২১৮৬ টাকা।

ট্যাগ: গ্যাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬