সংসারে আগ্রহী না স্ত্রী, হতাশায় ঘরেই কবর খুঁড়লেন স্বামী

২২ জুলাই ২০২২, ০৯:১৬ PM
স্বামী জাফর কবর খুঁড়েছেন

স্বামী জাফর কবর খুঁড়েছেন © সংগৃহীত

পারিবারিক কলহে বেশ কয়েক দিন ধরে স্বামী-স্ত্রী আলাদাভাবে থাকছেন। তবে স্বামী জাফর স্ত্রীকে ঘরে ফেরাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাই হতাশায় নিজ ঘরেই কবর খুঁড়েছেন তিনি।

বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জুলাই) বিকালে আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তাদের প্রায় এক যুগের সংসার। প্রায়ই কলহ হতো। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ চলমান রয়েছে। এক মাস ধরে তারা আলাদা থাকছেন। তবে স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যর্থ হয়ে নিজ ঘরে কবর খুঁড়েছেন স্বামী জাফর। 

এ বিষয়ে স্বামী জাফর গাজী জানান, ১৩ বছর আগে হাজেরার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী অবাধ্য। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিক সালিশ করলেও হাজেরা মানতে নারাজ। পরে এ বছরের ২২ জুন তার সঙ্গে রাগ করে হাজেরা চায়ের দোকানে বসবাস শুরু করেছেন। দোকান থেকে তাকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনি। পরে হতাশায় নিজের কবর নিজেই খোঁড়েন তিনি।

এদিকে হাজেরা জানান, বিয়ের সময় প্রতারণা করেছেন জাফর। আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেছেন। এ নিয়ে ঝগড়া ও ঝামেলা শুরু হলে ঢাকা থেকে গ্রামে চলে আসেন।

তিনি আরও জানান, জাফর সংসারে অমনোযোগী। এজন্য প্রায়ই ঝগড়া হয়। ২২ জুন তাকে ঘর থেকে বের করে দেন। এরপর থেকে তিনি দোকানের মধ্যে আলাদা থাকা শুরু করেন। 

স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, জাফর যাতে কোনো অঘটন না ঘটাতে পারেন, সেজন্য ঘর থেকে তাকে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬