পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

২৬ জুন ২০২২, ০৯:০০ PM
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা © সংগৃহীত

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার সকাল থেকে যান চাল শুরু হয়েছে। আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বেসরকারি টিভি চ্যানেলের সংবাদকর্মী শাহনাজ পারভীন এ দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে লিখছেন, প্রথম হবার কি অদম্য নেশা। পদ্মা সেতুর প্রথম মোটরসাইকেল দুর্ঘটনা। দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। 

তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬